• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শন

আমরা বাঙালী, আমাদের মাঝে সকল ধর্মের মানুষ রয়েছেঃ শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

Lovelu / ৩৫৩ Time View
Update : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ
বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের জনগোষ্ঠী দের রাষ্ট্রীয় সমঅধিকার বাস্তবায়ন করেছেন”ধর্ম যার যার,উৎসব সবার।
হাইমচরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। এসময় তিনি বলেন- আমরা বাঙালী, আমাদের মাঝে সকল ধর্মের মানুষ রয়েছে।
৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি।
এসময় তিনি বলেন- মুসলমান, হিন্দু, বৈদ্য, খ্রিস্টান এরা সকলে মিলেই বাংলাদেশ। সবাই মিলে এ দেশকে স্বাধীন করেছিল। এ দেশকে মায়ের মত করে গড়ে তোলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যে সংবিধান দিয়েছিলেন, সেখানেও সকল ধর্মের সমান অধিকারের কথা বলা হয়েছে।
অস্প্রদায়িক দাঙ্গা ভুলে সকলে মিলেমিশে বসবাস করার জন্যই দেশকে স্বাধীন করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মের মধ্যে বৈষম্য সৃষ্টি করার কোনো সুযোগ নেই। বরং রাষ্ট্র নিশ্চিত করতে চাচ্ছে, কোনো ধর্মের মধ্যে যেন বৈষম্য না থাকে। কোনো বৈষম্য না রেখে আমরা সবাই মিলে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানিয়া, ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম আল মামুন সুমন, জেলা পরিষদ সদস্য প্রার্থী ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category