• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

পলাশবাড়ী দুর্গাপূজা মন্ডব পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি 

Lovelu / ৩৬১ Time View
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধা  জেলার পলাশবাড়ী পৌর এলাকার কালীবাড়ী মন্দিরে শারদীয় দুর্গা পূজা মন্ডব পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। ২ অক্টোবর রবিবার বিকালে পূজা মন্ডব পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম।
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আগমনে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম ও বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও পলাশবাড়ী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো.অলিউর রহমান, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম বিপিএম, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা এবং বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শারদীয় দুর্গা পূজা মন্ডব পরিদর্শন শেষে সাংবাদিকবৃন্দের প্রশ্নের উত্তরে বিভাগীয় কমিশনার জানান, আপনারা দেখছেন আমরা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও  গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গা পূজা মন্ডব গুলো পরির্দশন করছি। পুলিশ প্রশাসন ও স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সকল স্তরের মানুষের ঐকান্তিক সহযোগিতায় শান্তিপূর্ণ  পরিবেশে এবারে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category