• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

কচুয়ার বুরগী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

নারী সমাজকে কোন বেড়াজালে আটকে রেখে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি না…..ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

Lovelu / ৩৩৬ Time View
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

ওমর ফারুক সাইম॥

কচুয়া উপজেলার বুরগী উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় তিনি বলেন, নারীরা অর্ধাঙ্গীনী হিসেবে স্বীকৃত। তাই নারী সমাজকে কোন বেড়াজালে আটকে রেখে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি না। মেধাবী শিক্ষার্থীরা যাতে তাদের লক্ষে পৌছে সমাজে যথাযথ অবদান রাখতে পারে সেজন্য আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। কোন মেধাবী শিক্ষার্থী কোন সুযোগ পেলে অর্থাভাবে সে সুযোগ গ্রহণ করতে অপরাগ হয় সেক্ষেত্রে ওই সকল মেধাবী শিক্ষার্থীদের সুযোগ গ্রহণ করতে সকল ধরনের সহযোগীতা করা হবে। আমাদের শিক্ষাদান পদ্ধতির মান উন্নত করতে হবে। শিক্ষা দান পদ্ধতির মান উন্নত না হলে বর্তমানে আধুনিক বিশ্বে প্রতিযোগীতায় আমরা টিকে থাকতে পারবো না। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের লক্ষে আপনারা এগিয়ে আসবেন।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আল মাসুদ গাজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারজানা সুলতানার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. গোলাম হোসেন, সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম প্রমূখ। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category