• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রান গেল কৃষক মিলনের

Lovelu / ২৬৬ Time View
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুর জেলার বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিলন হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা রুপচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মিলন হোসেন বিরামপুর উপজেলা ৬নং জোতবানী ইউনিয়নের টেগরা রুপচন্দ্রপুর গ্রামের মৃত. সবদার আলী সরকার ছেলে।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মিলন হোসেন পেশায় কৃষক ছিলেন। তাঁর বাড়ীতে থাকা গাছের পাতা কাটার সময় সেখানে থাকা পল্লী বিদুৎতের মেইন লাইনের সাথে গাছের ডালসহ বিদ্যুৎ স্পৃষ্ট হন মিলন।

এসময় স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর অবস্থায় মিলনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহারিয়ার পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা রুপচন্দ্রপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিলন হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category