• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

পলাশবাড়ীতে বাংলার হারানো ঐতিহ্য নবাবী সাজে বরযাত্রীর বহরঃ রেদোয়ান ও মিম এর বিয়ে সম্পন্ন

Lovelu / ৫৫৭ Time View
Update : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
বাংলার হারানো ঐতিহ্য নবাবী সাজে গাইবান্ধা জেলার  পলাশবাড়ী পৌর শহরের একটি বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সাজানো গোছানো সূর্য মহল হতে পৌর শহরের মধ্য দিয়ে নবাবী সাজে বরযাত্রী যাত্রার মধ্যদিয়ে পলাশবাড়ীর বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী সূর্য পরিবহনের মালিক ও শ্রমিকনেতা শহিদুল ইসলাম সরকার ও রোকেয়া বেগম দম্পতির পুত্র বিয়ের (বর) রেদোয়ান সরকার ও পৌর শহরের গৃধারীপুরের প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যবসায়ি মোতাহার হোসেন সরকার ও সাহানুর বেগম দম্পতির মেয়ে (কনে) ছাবিহা আক্তার মিম এর সহিত আড়াই লক্ষ টাকা সমমান দেন মোহরানা নগদ প্রদানের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়েছে।
এ বিয়ে উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছেন উভয় পরিবার। বর পক্ষ পৌর শহরের অদূরে ঠুটিয়াপাকুর বাজার সূর্য মহলে আয়োজন করে অপর দিকে কনে পরিবার আয়োজন করে পৌর শহরের গৃধারীপুরে। বিয়েতে কোন কিছুর যেমন কমতি ছিলো না তেমনি বরযাত্রী বহনে নবাবী ঘোড়ার গাড়ি, গ্রামীণ ঘোড়ার গাড়ি, কার, মাইক্রোবাস, বাস, ভ্যান, রিক্সা, অটো বিভিন্ন মডেলের মোটরসাইকেল সহ সকল প্রকার যানবাহনে বহন করায় পৌরবাসীর মাঝে নানা উৎসাহ উদ্দীপনা নিয়ে বিয়ে যাত্রীদের আনন্দ উপভোগ করেন।
বরের বড় আব্বা আমিনুল ইসলাম রানা বলেন, বিয়ের অনুষ্ঠানটি স্মৃতিময় করে রাখতে উভয় পরিবার এ আয়োজনে করেছে। আয়োজন দেখে এবং আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত।
বরের বড় আব্বা গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মকবুল বলেন, আগের দিনে এভাবে বিয়ে আয়োজনের কথা জানা গেলেও দেখা হয়নি। এ বিয়ে অনুষ্ঠানটি সত্যি স্মৃতিময় হয়ে থাকবে।
বর রেদোয়ান সরকার জানান, বিয়ের আয়োজনটি স্মৃতিময় করে রাখতে গ্রাম বাংলার গ্রামীণ ঐতিহ্যে বর্তমান সময়ে ব্যতিক্রমী বিয়ে আনন্দ উপভোগ করতে এ আয়োজন।
অপরদিকে ব্যতিক্রমী আয়োজনে ব্যাপক আনন্দঘণ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে বিয়ে সম্পন্ন হওয়ায় বর ও কনের উভয় পরিবার নব দম্পতির জন্য দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category