• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

মতলবে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী

Lovelu / ৪১৫ Time View
Update : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লার হস্তক্ষেপে ৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নন্দিখোলা মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রী (১৫) ।

এলাকাবাসী জানান, আজ শুক্রবার দুপুরে ওই ইউনিয়নের নন্দীখোলা মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কচুয়া উপজেলা সদরের এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। বরপক্ষ কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ির কাছাকাছি চলে আসে। গোপন সূত্রে খবর পেয়ে ওই ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক ও সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিনকে জানান।

ইউএনওর নির্দেশে লোকজন নিয়ে ওই চেয়ারম্যান ঘটনাস্থলে যান এবং বিয়ের আয়োজন বন্ধ করে দেন। ভেঙে দেন বিয়ের প্যান্ডেলও। খবরটি বরপক্ষের কাছে মুঠোফোনে পৌঁছালে বরপক্ষের লোকজন কনের বাড়িতে না এসে বাড়ি ফিরে যান।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, বিয়েটি বন্ধ করার পর মেয়েটিকে সাবালিকা হওয়ার আগে আর বিয়ে দেবেন না বা বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামাও আদায় করেন তার বাবার কাছ থেকে।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এর ফলে একটি মেয়ে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে। অনিশ্চিত হয়ে পড়ে তার ভবিষ্যৎ জীবন। এর কুফল সম্পর্কে জনগণকে অবহিত করে উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category