• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ নবাগত পুলিশ সুপারের সাথে গনমাধ্যমকর্মীদের মতবিনিময়

Lovelu / ২৩৮ Time View
Update : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে নবনিযুক্ত পুলিশ সুপার  মোহাম্মদ আশিকুর রহমান,বিপিএম,পিপিএম (বার) মহোদ্বয়ের সাথে ঝিনাইদহ জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের  এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পর্যায়ক্রমে পুলিশ সুপার মহোদয়  মোহাম্মদ আশিকুর রহমান উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি, কুশল বিনিময় করেন।
 মোহাম্মদ অাশিকুর রহমান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে কাঙ্খিত জনবান্ধব, মাদক, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের উৎপাত মুক্ত  ঝিনাইদহ জেলা গড়তে সকল সাংবাদিকদের সাথে আলোচনা করেন এবং গনমাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ অানোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব অাবুল বাশার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব আবু রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জনাব অমিত কুমার বর্মন,সিনিয়র সহকারী পুলিশ সুপার,শৈলকুপা সার্কেল,জনাব মোঃ সোহেল রানা,অফিসার ইনচার্জ, ঝিনাইদহ থানা এবং ঝিনাইদহ  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অনেক সাংবাদিকবৃন্দ।
 মোহাম্মদ আশিকুর রহমান জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশিত পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category