• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Headline
মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু 

ফরিদগঞ্জের হাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Lovelu / ৩৪১ Time View
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

আবদুস সালাম:

ফরিদগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে একঝাঁক উদ্যমী ও মেধাবী তরুণদের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈকিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাদিয়া ফাউন্ডেশন’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন সংগঠনটির সদস্যরা।

২৬ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ মোহাম্মদীয়া জামে মসজিদের পাশে আয়োজিত অনুষ্ঠানে হতে ৩দিন ব্যাপী এই কর্মসূচিতে অসহায় শিক্ষার্থীদের কোরআন শরীফ, প্রয়োজনীয় পোশাকসহ নানা শিক্ষা উপকরণ প্রদান, অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

হাদিয়া ফাউন্ডেশনের সভাপতি মো. মহিন হোসেন’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ খাঁন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, কুমিল্লা সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক মো. নুর নবী আজাদ, ঢাকা থেকে আগত অভিজ্ঞ চক্ষু চিকিৎসক এসকে বাইজিদ হোসাইন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন প্রমুখ।

এছাড়াও হাদিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. সজীব হোসেন, সাধারণ সম্পাদক শামীম শাকিল,চাঁদপুর জেলা প্রধান মো. জাহিদ হাসান, সহকারি প্রধান জিহাদ হাসান, প্রচার সম্পাদক শামসুল ইসলাম রনি, চাঁদপুরজেলা শাখার সদস্য জুবায়ের মুন, মো. জাফর হোসেন, মো. আরিফুর রহমান, রুমানা রহমান, জান্নাত আক্তার, ঢাকা জেলার সদস্য মালিহা রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হাদিয়া ফাউন্ডেশনের সাগঠনিক সূত্রে জানাগেছে, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে, যেমন ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ইফতার বিতরণ, ঈদ উপহার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার খরছ যোগান, করোনা কালিন সময়ে সচেতনতা মূলক প্রচারণা, খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category