• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

ফুলছড়িতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

Lovelu / ২৬৬ Time View
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা):

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহানায়ক, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট(শনিবার) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর আয়োজন করা হয়।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এঁর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন মাস্টারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওছার আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন তারা, বীর মুক্তিযোদ্ধা বাসেত সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঞ্জুমনোয়ারা বেগম মেরী, আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম, উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category