• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিরামপুরে হেযবুত তাওহীদের মানববন্ধন

Lovelu / ৩৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)

পাবনায় হেযবুত তওহীদের অফিসে সন্ত্রাসী হামলায় ১জন নিহত ও ১০জনকে আহত করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সারা দেশের ন‍্যায় দিনাজপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে বিরামপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বিরামপুর কলাবাগান মোড়স্থ বিরামপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে হেযবুত তওহীদের নেতাকর্মী ও স্থানীয় নারী-পুরুষগণ অংশ গ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের দিনাজপুর জেলা সভাপতি মাহবুবুর রহমান, জয়পুরহাট জেলা সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুকুল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবু হাসনাত, নবাবগঞ্জ উপজেলা সভাপতি এনামুল হক, সদস্য রফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, হেযবুত তওহীদ জন্মলগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে জোরালো ভুমিকা নিয়ে অরাজনৈতিক আন্দোলন করে আসছে। কিন্তু তাদেরকেই এখন সন্ত্রাসী হামলার শিকার হতে হচ্ছে। তারা হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category