• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Headline
সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

লাইফ সাপোর্টে থাকা সিয়ামের জন্য দোয়া কামনা

Lovelu / ৩০৫ Time View
Update : রবিবার, ২১ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

মতলব দক্ষিণ উপজেলার নাগাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সিয়াম(১৩) এর সুস্থতার জন্য সকলের নিকট আন্তরিক ভাবে দোয়া কামনা করছি সিয়ামের আঙ্কেল (খালু) মাহফুজ মল্লিক।

সিয়াম গত ১৩ আগস্ট বিকালে মতলবের নাগদা এলাকায় বিদ্যুতের সাব স্টেশনের নিকট ট্রাক-বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষ মারাত্মক আহত হয়। তার বাবা মোঃ মোস্তফা কামাল।তিনি ফায়ার স্টেশনে চাকরী করেন।বর্তমানে কুমিল্লার একটি ইউনিটে ফায়ারম্যান হিসেবে কর্মরত আছেন। এদিকে রক্তাকৃত অবস্থায় সিয়ামকে প্রথমে চাঁদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ব্যাড না পাওয়ায় ওইদিন রাতেই সিয়ামকে মহাখালী ইউনিভার্সেল প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় এবং পিআইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।পরদিন ১৪ আগস্ট বিকাল সাড়ে তিনটায় তার মাথার অপারেশন সফল ভাবে করা হয়। অপারেশন করে তার মাথার ভেঙে যাওয়া হাড়গুলো আলাদা করে ব্যান্ডেজ করা হয় ।

দীর্ঘ ৪ দিন ওই হাসপাতালে থাকার পর সিয়ামের জ্ঞান ফিরে না আসায় আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে ওই ভবনের দ্বিতীয় তলায় আইসিইউ বিভাগে লাইফ সাপোর্ট জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে সিয়াম। দূর্ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও জ্ঞান ফিরেনি তার।তবে তার রক্ত চলাচল স্বাভাবিক রয়েছে এবং হাত-পা হালকা নড়াচড়া করে। কিন্তু জ্ঞান ফিরে না আসায় পরিবারের লোকজন, আ্ত্বীয় স্বজন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী দুঃচিন্তায় রয়েছেন।সিয়ামের জ্ঞান ফিরে আসা এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন সিয়ামের পরিবারের পক্ষে তার খালু সাংবাদিক মাহফুজ মল্লিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category