• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক

মতলবে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সভা

বিএনপির লক্ষ্য জাতির পিতার আদর্শকে ধ্বংস করা– অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৩০৯ Time View
Update : রবিবার, ২১ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, হত্যাকারী ও স্বাধীনতা বিরোধীদের দল বিএনপির লক্ষ্য জাতির পিতার আদর্শকে ধ্বংস করা এবং বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানো। এখন তারা দেশের বাহিরে থেকে ষড়যন্ত্র করে এবং স্লোগান দেয় টেক ব্যাক বাংলাদেশ। দেশকে ধ্বংস করতে এরা এমন স্লোগান দেয়। আমরা তাদের বলতে চাই, গো ব্যাক পাকিস্তান। আপনারা পাকিস্তান, আফগানিস্তান যেখানে খুশি ঘাঁটি গাড়তে পারেন, বাংলাদেশে নয়। এই বিএনপি জামাতের শাসন আমলে বাংলাদেশ দুর্নীতিতে প্রথম হয়েছিল। ক্ষমতায় থাকা অবস্থায় দশট্রাক অস্ত্র নিয়ে দেশকে ধ্বংস করতে চেয়েছে। এদের প্রত্যক্ষ মদদে আব্দুর রহমান, বাংলা ভাই এর মত জঙ্গিরা দেশে সিরিজ বোমা হামলা করেছিল।

রবিবার বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিভীষিকাময় ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২১ আগস্টের হামলায় জড়িত ছিলো বিএনপি। এদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। তাই আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানসহ পলাতকদের অচিরেই দেশে এনে বিচারের রায় কার্যকর করতে হবে এবং এদের দল-বিএনপি’র বিচার করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, অর্থ সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, ফরাজী কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা মহিলা লীগ নেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, উপজেলা মহিলা লীগ নেত্রী তাছলিমা আক্তার আঁখি, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এডভোকেট আক্তারুজ্জামান, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াস কুরুনী, জেলা ছাত্রলীগের গ্রন্থণা উপ- সম্পাদক নুরুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার, আবু হানিফ অভি প্রমুখ। অনুষ্ঠাপনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আক্তার হোসেন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category