• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

আলোকিত মতলব এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পইন অনুষ্ঠিত

Lovelu / ৩৫৫ Time View
Update : শনিবার, ২০ আগস্ট, ২০২২

শহিদুল ইসলাম খোকন :

মানুষ থাকবে ঘড়ে,আমরা যাবো তাদের তড়ে।” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মতলব এর উদ্যোগে তৃতীয় মেডিকেল সেবা সম্পূর্ণ হয়েছে।

১৯ আগষ্ট শুক্রবার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ চরের গরিব, দুঃখি, সুবিধাবঞ্চিত ও চিকিৎসা সেবা নিতে কষ্টসাধ্য ব্যাক্তিদের ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে তাদের সেবা দেওয়ার জন্য মেডিকেল ক্যাম্পেইনটি অনুষ্টিত হয়েছে।
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কার্যক্রম চলে। ডাক্তার দেখানোর পাশাপাশি ফ্রি ওষুধও বিতরণ করা হয়।এ সময় প্রায় ২ শতাধিক রোগী চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়েছে।

এ সময় আলোকিত মতলব সংগঠন এর সভাপতি ডাঃ মকবুল হোসেন মুকুল বলেন, আমরা মতলব উত্তরের ১৪টি ইউনিয়নে ফ্রী মেডিকেল সেবার কর্মসূচি হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে ফরাজিকান্দি ইউনিয়নের আমিরাবাদ চরে তৃতীয় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন মানুষের কাছে আমাদের সেবা পৌছে দিতে।অনেক সময় দেখা যায় সুবিধাবঞ্চিত এ সকল মানুষ গুলো ভালো ডাক্তার দেখাতে পারে না,তাই তাদের জন্য আমাদের এই ক্যাম্পেইন চলমান থাকবে।এছাড়াও তিনি উক্ত ক্যাম্প সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এভাবে মানুৃষের পাশে থাকার আহব্বান জানান তিনি। এ সময় সংগঠনে সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category