• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা স্বাস্থ্য সহকারী আশরাফুল গাইবান্ধায় গ্রেফতার

Lovelu / ২৯২ Time View
Update : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি(গাইবান্ধা)

গাইবান্ধায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে আজ ১৯ আগস্ট শুক্রবার ভোরে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলশিঘাটের ভাড়া বাসা থেকে গাইবান্ধার আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী আশরাফুলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, গ্রেফতারকৃত আশরাফুলকে নানা অপকর্মের দায়ে জেলা স্বাস্থ্য বিভাগ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সে গাইবান্ধা সদর উপজেলার সাহপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় বিভিন্ন গোপন সিমকার্ড ব্যবহার করে চোরদের সঙ্গে যোগাযোগ করে চোরাই গরু নিজের কাছে রেখে তা জেলার বিভিন্ন হাটে বিক্রি করতো। আন্তঃজেলা চোর চক্রের মূূলহোতা আশরাফুল সরকারি চাকরির আড়ালে এসব অপকর্ম করে আসছিল বলে জানান গাইবান্ধা গোয়ান্দা পুলিশ’র (ডিবি) উপ-পরিদর্শক নওশাদ আলী। তিনি আরো জানান, আশরাফুলের নামে সুন্দরগঞ্জ ও সদর থানায় ৫টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।

আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা আশরাফুলকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category