• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ফুলছড়িতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত

Lovelu / ২৫২ Time View
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি(গাইবান্ধা):
সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়িতে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম.  সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা – কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে পুকুরপাড়স্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এসময় পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন, সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে একই স্থানে ১৫ ই আগস্টের সকল শহিদদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথি বৃন্দ। এছাড়া আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category