• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া ভেড়ামারায় পদ্মা নদীতে ভাসমান লাশের পরিচয় সনাক্ত করল পিবিআই

Lovelu / ৩০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া:

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে পদ্মা নদীতে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে। ফিঙ্গার প্রিন্ট এর সাথে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা ও ম্যাচিং করে পরিচয় সনাক্ত হয়েছে। অজ্ঞাত মৃত ব্যক্তিটির নাম মিনারুল ইসলাম , পিতার নাম আইয়ুব আলী, গ্রাম নীলগঞ্জ তাঁতী পাড়া থানা ও জেলা যশোর। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এই পরিচয় উদঘাটন করলো।

আজ বৃহস্পতিবার ১১/০৮/২০২২ ইং তারিখ সকাল ১০ টার সময় স্থানীয়রা পাট জাগ দিতে গেলে ভেড়ামারার গোলাপনগর মনি পার্কের উত্তর পাশে পদ্মা নদী থেকে মুখ ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত হিসেবে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে
সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এবং লাশটি উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন পাকশী লক্ষীকুন্ডা থেকে নৌ-পুলিশ। লাশটি তাদের হেফাজতেই নেয়া হচ্ছে।

এলাকাবাসী ধারনা করছে তার বয়স ৩৫ থেকে ৪০ হতে পারে। সরেজমিনে দেখা যায় তার মুখে দাড়ী ও গোপ আছে, গায়ে কালো গেঞ্জি ও পরনে হলুদ রংয়ের ট্রাউজার ছিলো, মুখ ও দুই পা টেপ দিয়ে বাধা ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category