• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন

বাবার আসনে নৌকার হাল ধরতে চান ফারজানা রাব্বী বুবলি

Lovelu / ৪০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা):

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে সংসদ সদস্য হতে চান সদ্য প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি’র মেয়ে ফারজানা রাব্বী বুবলী। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকার খুশির স্ত্রী।

ফারজানা রাব্বী বুবলী ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে তার বাবা ফজলে রাব্বী মিয়ার প্রধান নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন । ইতোমধ্যে গাইবান্ধা-৫ আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

বর্তমানে পুরো নির্বাচনী এলাকা জুড়ে রয়েছে তার পোস্টার ও ব্যানার-ফেস্টুন। তবে উক্ত আসনে বুবলী ছাড়াও মনোনয়ন পেতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনসহ স্থানীয় কয়েকজন নেতা প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে।

ফারজানা বুবলী নবধারা নিউজ ২৪ ডট কমকে জানান , ‘প্রায় দুই যুগ ধরে বাবা ফজলে রাব্বীর সার্বক্ষণিক রাজনৈতিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে কাজ করেছি। আমার বাবার অনেক কাজ এখনো অসমাপ্ত রয়েছে। সে কাজগুলো সমাপ্ত করতে পারলে বাবার আত্মা শান্তি পাবে। ফুলছড়ি উপজেলায় আমার শ্বশুরবাড়ি এবং সাঘাটা উপজেলায় বাবার বাড়ি হওয়ার সুবাদে প্রায় ৪৫ হাজার আত্মীয়স্বজন ভোটার রয়েছে। যাদের অধিকাংশ কোনো ধরনের পদ পদবিতে না থাকা সত্ত্বেও চোখ বুজে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমৃত্যু সততার সঙ্গে কাজ করেছেন আমার বাবা। এখনো অনেক কাজ বাকি। আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।’

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন ২৩ জুলাই, ২০২২ ইং থেকে তার গাইবান্ধা-৫ আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপে অগ্রসর হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category