• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ফরিদগঞ্জে সাংবাদিক ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

Lovelu / ৪০৪ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

আবদুস সালামঃ
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দপর্ণ পত্রিকার সম্পাদক, স্যাটেলাইট টিভি চ্যানেল আইয়ের চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 
৮ আগষ্ট সোমবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে দৈনিক চাঁদপুর দর্পণের অফিস প্রধান ও সাংবাদিকদের সহযোগিতায় স্মরনসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ (লিটন), প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, প্রভাষক মহিউদ্দিন, মশিউর রহমান মনা মাস্টার, পল্লী সালাউদ্দিন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুর নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, এস এম মিজানুর রহমান, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ।
এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ শেষে মরহুম ইকরাম চৌধুরীর জান্নাতময়ী জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা হাবিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category