• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বন্ধু

Lovelu / ৩৭০ Time View
Update : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

*** ঊষা মল্লিক ***

বন্ধু মানে আমার কাছে, ছোট্ট একটা আকাশ,
বন্ধু যেন আমার প্রাণে, আনে স্বস্তির নিঃশ্বাস,
বন্ধু হলো আমার জীবনের, চলার পথের সুর,
বন্ধুর হাত ধরে চলতে পারি আমি, দূর হতে বহুদূর।
বন্ধু আমার মন, আর বন্ধুই আমার প্রাণ,
বন্ধু মানে আমার কাছে,জীবনের জয়গান।

বন্ধু জোগায় সাহস মনে, বন্ধুই যেন হাতিয়ার,
বন্ধুই যেন বিপদ আপদে, আমার কাণ্ডারী হুঁশিয়ার।
চলার পথের নিত্য সঙ্গী, বন্ধুই যে হয়,
বন্ধুর সঙ্গে পথ চলতে আমার, লাগে না কোনো ভয়।
বন্ধু মানে আমার কাছে, এক অনন্য সৃষ্টি,
বন্ধু যেন আমার কাছে, মরুভূমিতে বৃষ্টি।

বন্ধু মানে, সমস্যার এক বিশাল সমাধান,
বন্ধুই আছে একমাত্র, যে করে না কোনো অপমান।
বন্ধু মানে, জীবন সংগ্রামের ভরসায়, এক সিঁড়ি ,
বন্ধু মানে অভিমান, কিন্তু নেই তাতে কোনো আড়ি।
বন্ধু মানে স্বচ্ছতা, আর বন্ধু মানেই সত্যতা,
বন্ধু মানেই, অটুট বন্ধনের শুভ্র এক পবিত্রতা।
বন্ধু মানে সুখ দুঃখে,পাশে থাকা মানুষ,
বন্ধু তো, যে কেউ হতে পারে, নারী অথবা পুরুষ।

এমন বন্ধু, এখন পৃথিবীতে, মেলা বড়ো ভার,
বন্ধুর খোঁজে চারদিক ঘুরি, আর করি যেন হাহাকার।

কবি: বিভাগীয় প্রধান, নার্সিং বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category