• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ

তলব উত্তরে জেলা প্রশাসকের জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক ও সূধীজনদের সাথে মতবিনিময়

পদ্মা সেতুর কথা শুনলেই আমাদেরএকটি অণ্য রকম অনুভূতি হয়…জেলা প্রশাসক কামরুল হাসান

Lovelu / ২৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন। পদ্মা সেতুর কথা শুনলেই আমাদের একটি অণ্য রকম অনুভূতি হয়। আমি মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু পদ্মা সেতু কিভাবে হয়েছে তা আমরা সবাই দেখেছি। পদ্মা সেতু নির্মানে যে কত প্রতিবন্ধকতা হয়েছে তা আপনারা জানেন।সকল প্রতিবন্ধকতা দূরে রেখে পদ্মা সেতু নির্মান হয়েছে। এখন শুধু মাননীয় প্রধান মন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। সব জেলায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করবেন। চাঁদপুরবাসী অনুষ্ঠান উপভোগ করার জন্য চাঁদপুর স্টেডিয়ামে সমাবেশে আয়োজন করেছি। সেখানে সবাই অংশ নেবে। সকল উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের আয়োজন থাকবে। বৃহস্পতিবার(২৩ জুন)মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধটি মতলব উত্তর উপজেলার প্রান। তাই এ বাঁধটি রক্ষা করা আমাদের মূল কাজ। সিলেটের বন্যার পানি আমাদের এখানে নেমে আসবে। তখন এখানে বন্যা দেখা দিতে পারে। আমাদের প্রস্তুতি থাকতে হবে। সকলে মিলে মোকাবেলা করতে হবে। মানুষের জানমালের যাতে ক্ষতি না হয়।

তিনি বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। নারীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। নারীরা বাল্যবিবাহ,নির্যাতনসহ সকল প্রকার অপরাধ মূলক কাজের প্রতিবাদ করতে শিখেছে। পুরুষের পাশাপাশি তারা সমান তালে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে বাস্তবায়ন করছেন। সরকারের উন্নয়ন প্রকল্প গুলো সকরৈর সমন্বিত চেস্টায় এগিয়ে নিয়ে যেতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস , সহকারী কমিশনার(ভূমি)হেদায়েত উল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতায়ের হোসেন খান সুফল,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা সমাজ সেবা অফিসার আনিসুর রহমান তপু, গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ ,ষাটনল ইউপির চেয়ারম্যান ফেরদৌস আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাহন প্রধান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম,সাংবাদিক জাকির হোসেন বাদশা।

মতবিনিময় সভার পূর্বে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category