• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে মাদকদ্রব্য রোধকল্পে কর্মশালা

মাদক সেবনের কুফল সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে …….উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস

Lovelu / ২৯৯ Time View
Update : বুধবার, ২২ জুন, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস বলেছেন, মাদক শতভাগ নির্মুল করা সম্ভব না, কারন মাদক দিয়ে ঔষধ তেরি হয়। মাদকের যাতে অব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক সেবনের কুফল সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আইন প্রয়োগ করতে হবে। মাদক সেবনকারী চিহ্নিত করে তাকে সামাজিকভাবে বুঝিয়ে অথবা চাপ প্রয়োগ করে ফেরাতে হবে। তাছাড়া তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা, মসজিদে বয়ান, ধর্মীয় অনুভূতি, সামাজিক চাপ, রাস্ট্রীয় আইন,ক্রীড়া ও সাংস্কৃতিকের মাধ্যমে মাদকের অপব্যবহার রোধ করা সম্ভব। ২২ জুন (বুধবার) মতলব উত্তর উপজেলায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের প্রচলিত আইনের ফাঁক ফোকরে তারা ছাড় পেয়ে যাওয়ার কারনে তারা এ নেশা থেকে ফিরে আসেনা। যারা মাদক ব্যবসায়ী তারা থাকে ধরাছোঁয়ার বাইরে। অধিক লাভের আশায় ঝুঁকি নিয়ে জড়িত থাকতে চায় তারা। ক্ষুদ্র ব্যবসায়ী আর সেবনকারীরা ধরা পড়ে আইনের হাতে। জেল থেকে ছাড়া পেয়ে অর্থের অভাবে আবার জরিয়ে পরে তার।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন -উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার ভূমি ও ছেংগারচর পৌরসভার প্রশাসক হেদায়েত উল্লাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচাল চাঁদপুর জেলা শাখার কর্মকর্তা ইমদাদুল হক, সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, মতলব উত্তর প্রেসক্লাবে সভাপতি বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category