• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

বন্যাদুর্গতদের মাঝে

সুনামগঞ্জের ছাতকে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী’র ত্রান সহায়তা

Lovelu / ২৮৬ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২

ইসতিয়াক জামান নাফিজ,সুনামগঞ্জের ছাতক থেকে:

বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী’ মাইজভাণ্ডারীর নির্দেশে বিশেষ একটি দল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় ২৫ মে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছে।

সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে ‘আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া’ ও ‘মইনীয়া যুব ফোরাম’ এর সহযোগিতায় ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন, মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরাম কেন্দ্রীয় সদস্য সচিব শাহ মুহাম্মদ ইব্রাহিম মিয়া ,মইনীয়া যুব ফোরামের প্রচার সম্পাদক ও সিনিয়র খাদেম শরীফুর রহমান,মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুমিল্লা জেলা শাখার সভাপতি খলিফা শাহ মোঃ আবুল কালাম,যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগরীর সভাপতি হাবিবুর রহমান পায়েল , শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল হক রিমন , ক্রীড়া বিষয়ক সম্পাদক জামাল খান, সহ দফতর সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ভূঁইয়া, আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, সদস্য ফরহাদ হোসেন প্রমুখ।

প্রতিনিধি দল বৃহত্তর সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় গরীব ,অসহায় ও দুস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করবেন।
বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, “প্রিয় নবিজী (দ) আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন। ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি’ দেশের মাটি ও মানুষের কথা বলে। তিনি বলেন, আমরা দুর্যোগ সংকটে সবসময় পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বন্যা পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত আমাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে ইনশাআল্লাহ্।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category