আল-আমিন ভূঁইয়াঃ
মতলব দক্ষিণ উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে মতলব পৌরসভা । ২০ মে নিউজ হোস্টেল অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৪-১ গোলে নারায়ণপুর ইউনিয়ন দলকে হারিয়ে মতলব পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আফরোজ, উপজেলা সমবায় অফিসার মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, ছাত্রলীগ নেতা রিয়াদুল আলমসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।