• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

শ্রীনগর মদনখালি ধানের জমিতে পরিত্যক্ত অবস্থায় ২টি রামদা ও ৫ টি বোমা উদ্ধার

Lovelu / ৩৪৭ Time View
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

শ্রীনগর মদনখালি ধানের জমিতে পরিত্যক্ত অবস্থায় দুইটি রামদা ও ৫টি বোমা উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী গ্রামে ধানের জমি থেকে ১২ মে রাত দশটার সময় উপজেলা মদনখালীর পাকা রাস্তার মধ্যবর্তী পাকা ব্রিজ এর উত্তর পাশে বাহ্রাঘাট বিলে জৈনক শামসুল হকের ইরি জমি হতে পরিত্যক্ত অবস্থায় ২ টিরামদাও ৫ টি বোমা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জমিতে ধান কাটার সময় কৃষাণীরা ইরি ধানের জমির পাশ দিয়ে যাওয়ার সময় একটি শপিং ব্যাগের মধ্যে রামদা ও বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে সন্দেহ হয়। স্থানীয়রা মেম্বার সেন্টুকে জানালে, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিত্যক্ত অবস্থায় দুটি রামদা, চারটি লাল রঙ্গের কচট্যাপ ও একটি কালো রঙ্গের কচট্যাপ পেচানো সহ ৫ বোমা জব্দ করে।

এ ব্যাপারে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল হতে ৫ টি বোমা ও দুটি রামদা উদ্ধার করা হইয়াছে। এগুলো নিষ্ক্রিয় সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category