• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী

সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত

Lovelu / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ ধোপাকান্দি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার ভোরে হাটিকুমরুল এ্যারিস্টোক্রেট হোটেল সংলগ্ন ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে,সলঙ্গা সাব- রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, সকালে কুয়াশার ভেতরে আলীম ও ঠান্ডু নামের দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথর বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ দুটির সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category