• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মতলব উত্তরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান মতলব উত্তরে প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখার অভিযোগ  জামায়াত নেতা বিরুদ্ধে , প্রতিবাদে মানববন্ধন শ্রীনগরে অভিভাবকদের অসতর্কতায় ঝুঁকিতে শিশুরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক মতলব উত্তরে এতিমখানায় লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ মতলব উত্তরে খাসি কাপ ফুটবলের ফাইনালে আনন্দ বাজার বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন দুর্গাপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মমিন লস্করের পক্ষ থেকে পূজামন্ডপে উপহার প্রদান মতলবে ৫৫ হাজার কারেন্ট জাল জব্দ,২ জনের কারাদণ্ড  সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

মতলব উত্তরে প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখার অভিযোগ  জামায়াত নেতা বিরুদ্ধে , প্রতিবাদে মানববন্ধন

Lovelu / ৬ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের গাজিরগাছখোলা গ্রামে সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লার বসতবাড়িতে প্রবেশের পথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী আবদুল হাই শিকদারের বিরুদ্ধে। এতে বাড়ির লোকজন চলাচলে ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনার প্রতিবাদে রোববার (১৮ অক্টোবর) ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাড়িতে যাতায়াতের পথ উন্মুক্ত রাখা এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান। তাদের অভিযোগ, বাড়ির প্রবেশমুখে বাঁশের বেড়া দেওয়ায় পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। বিশেষ করে স্কুল পড়ুয়া সন্তানদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

প্রবাসী মামুন মোল্লার স্ত্রী আখি আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। অনেক কষ্টে উপার্জিত অর্থ দিয়ে তারা বাড়িটি নির্মাণ করেছেন। বাড়িতে প্রবেশের জন্য গেট নির্মাণের উদ্যোগ নেওয়ার সময় প্রবেশমুখে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়। এতে পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন।

 

তিনি আরও বলেন, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। বেড়া দেওয়ার কারণে ছেলে সাইকেল নিয়ে বের হতে পারছে না। স্কুলে যেতে তাকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে হচ্ছে।

 

অন্যদিকে, অভিযোগের বিষয়ে আবদুল হাই শিকদার বলেন, জমি আমার। এখানে কবরস্থান রয়েছে। কবরস্থানের নিরাপত্তার জন্য বেড়া দিয়েছি।

 

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরোধের সৃষ্টি হয়েছে। একদিকে বসতবাড়িতে প্রবেশের পথ বন্ধ হওয়ার অভিযোগ তুলছে ভুক্তভোগী পরিবার, অন্যদিকে জমির মালিকানা ও কবরস্থানের নিরাপত্তার বিষয়টি সামনে এনেছেন আবদুল হাই শিকদার।

 

তবে জমির প্রকৃত মালিকানা, কবরস্থানের সীমানা এবং বসতবাড়িতে প্রবেশের পথের অবস্থান সম্পর্কে উভয় পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ভুক্তভোগী পরিবারের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category