• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে এতিমখানায় লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ মতলব উত্তরে খাসি কাপ ফুটবলের ফাইনালে আনন্দ বাজার বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন দুর্গাপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মমিন লস্করের পক্ষ থেকে পূজামন্ডপে উপহার প্রদান মতলবে ৫৫ হাজার কারেন্ট জাল জব্দ,২ জনের কারাদণ্ড  সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিকঃ মোহাম্মদ জালাল উদ্দিন এমপি শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের কক্সবাজার ভ্রমণ শুরু কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি

মতলবে ৫৫ হাজার কারেন্ট জাল জব্দ,২ জনের কারাদণ্ড 

Lovelu / ১১ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযানে ৫৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩টি নৌকা  জব্দ ও ৭ জনকে আটক করেছে উপজেলা  মৎস্য দপ্তর ও নৌ পুলিশ। 

 

শনিবার(১৭ অক্টোবর-২০২৬) সকাল ৭টা থেকে বেলা ১১টা ও বিকাল ৪টা  থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর দক্ষিন বোরচর , কালিরচর এবং বাহেরচর এলাকা এ অভিযান পরিচালিত হয়।

 

 আটক ৭ জনের মধ্যে দুজনকে ১৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১ জনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  ৪ জন অপ্রাপ্তবয়স্ক  হওয়ায় মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন,চাদপুর সদর উপজেলার মোমিন আলী গাজী(৩৫) ও মতলব উত্তর উপজেলার জাহাঙ্গীর আলম বেপারী(৫৫)।

 

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, মেঘনা নদীতে যৌথ অভিযানে ৫৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩টি নৌকা  জব্দ ও ৭ জনকে আটক করা হয়েছে। আটক জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নৌকাগুলো পরবর্তীতে নিলাম করা হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন,ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছেন প্রশাসন।অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category