• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মতলব উত্তরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান মতলব উত্তরে প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখার অভিযোগ  জামায়াত নেতা বিরুদ্ধে , প্রতিবাদে মানববন্ধন শ্রীনগরে অভিভাবকদের অসতর্কতায় ঝুঁকিতে শিশুরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক মতলব উত্তরে এতিমখানায় লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ মতলব উত্তরে খাসি কাপ ফুটবলের ফাইনালে আনন্দ বাজার বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন দুর্গাপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মমিন লস্করের পক্ষ থেকে পূজামন্ডপে উপহার প্রদান মতলবে ৫৫ হাজার কারেন্ট জাল জব্দ,২ জনের কারাদণ্ড  সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

শ্রীনগরে অভিভাবকদের অসতর্কতায় ঝুঁকিতে শিশুরা

Lovelu / ৩৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিভাবকদের অসতর্কতায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে প্রায় তিন বছর বয়সী এক শিশুকে একা হাঁটতে দেখা যায়। এ সময় সড়ক দিয়ে যানবাহন চলাচল করছিল।

পরে এক নারী এসে শিশুটিকে কোলে তুলে নেন। তিনি শিশুটির মা পরিচয় দিয়ে জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পাশের দোকানে যাওয়ার সময় শিশুটিকে রাস্তার পাশে রেখে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বর্ষা মৌসুমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। কয়েক দিন আগে আব্দুল্লাহ নামের এক শিশু রাস্তার পাশে খেলতে গিয়ে অটোরিকশার চাপায় গুরুতর আহত হয়।

সচেতন মহলের মতে, শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও যত্নবান ও সতর্ক হওয়া জরুরি। শিশুদের কখনোই ব্যস্ত সড়ক বা জলাশয়ের পাশে একা রাখা উচিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category