• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিকঃ মোহাম্মদ জালাল উদ্দিন এমপি শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের কক্সবাজার ভ্রমণ শুরু কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড়

মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধন

সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিকঃ মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

Lovelu / ১২ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক। দেশের উন্নয়নে তাঁদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, যাতে সবাই আনন্দ ও উৎসাহের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

 

শুক্রবার(১৬ অক্টোবর-২০২৬)শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের বিকল্প নেই। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা গুরুত্বপূর্ণ।বিএনপির নেতাকর্মীরা পূজা উদযাপন নির্বিঘ্নে সার্বিক সহযোগিতা করবে।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি বলরাম গোস্বামী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

 

মতলব উত্তর উপজেলার ৩৬টি এবং মতলব দক্ষিণ উপজেলার ৩৯টি পূজামণ্ডপসহ দুই উপজেলায় মোট ৭৫টি দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category