• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
ত্রিশালে চোরাই অটো ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪ ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু মতলব দক্ষিণে জৈনপুর পরিবহনের ধাক্কায় নারী নিহত, আহত ৪ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলবের প্রবাসী নিহত মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু

Lovelu / ৩৫ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সারা দেশে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি সেই ধারাবাহিকতায়,  ময়মনসিংহের ত্রিশালেও শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক জনসচেতনতা ও অংশগ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে রাশেদুল ইসলাম হলরুমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহবুবুর রহমান ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। একই সঙ্গে বিভিন্ন স্থানে সরাসরি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

অভিযানে প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। সম্মিলিত এ উদ্যোগের মাধ্যমে ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির নতুন বার্তা দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category