• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline
গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা, ছাত্র গ্রেফতার

মতলব উত্তরে মাদ্রাসা-মসজিদ নির্মাণকাজ পরিদর্শন

জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম

Lovelu / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন জ্বিন নুরাইন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম।

 

মঙ্গলবার (২৫ আগস্ট-২০২৬) সকালে তিনি সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে নির্মাণকাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা পরিষদ প্রশাসক।

 

 অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম বলেন, জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। নির্মাণকাজে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।

 

তিনি আরও বলেন, মাদ্রাসা ও মসজিদটি স্থানীয় ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নির্মাণকাজে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

পরিদর্শনকালে মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হোসাইন আহাম্মদ খান, উপসহকারী প্রকৌশলী রতন চন্দ্র সরকার, ঠিকাদার সেলিম সরকার এবং মাদ্রাসার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শনের সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার নির্মাণকাজের অগ্রগতি ও বিভিন্ন দিক সম্পর্কে তাকে অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category