• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন

ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক

Lovelu / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম,ত্রিশাল

ময়মনসিংহের ত্রিশালে চুরি করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে ময়লা-আবর্জনার স্তূপে পড়ে আটকা পড়েন এক ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বৈলর ইউনিয়নের বৈলর বাজারের সম্মুখ বৈলর এলাকায় বাইতুল আকবর জামে মসজিদের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে ধাওয়া দেন। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করতে গিয়ে চুর বৈলর বাজারের  ময়লা-আবর্জনা ফেলার একটি স্থানে পড়ে যায় এবং সেখানে আটকা পড়ে।

পরে স্থানীয়রা ত্রিশাল ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগায় স্থানীয়রা নিজেরাই তাকে ময়লা-আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ওই ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করেন।

আটক ব্যক্তিকে পরে চিকিৎসার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তির পরিচয় ও তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category