• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিস্কার অভিযান প্রধানমন্ত্রীর সাথে অ্যামচেম প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ চাঁদপুর সদরে শতভাগ পাশের হারে শীর্ষে -ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এসএসসিতে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের শতভাগ সাফল্য মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১

কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন

Lovelu / ৪ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ছাতিপট্টিতে জমিদার শ্রীযুক্ত মহারাজ বীর মানিক্য বাহাদুর প্রতিষ্ঠিত শ্রীশ্রী নৃসিংহ বিগ্রহ মন্দিরের নবনির্মিত অফিস কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অফিস কক্ষটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসূফ মোল্লা টিপু।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা, শ্রীশ্রী নৃসিংহ বিগ্রহ মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোটারিয়ান প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক লিটন কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার দেবনাথসহ মন্দির ব্যবস্থাপনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মন্দিরের কর্মকর্তা, ভক্ত ও শুভানুধ্যায়ীদের পাশাপাশি শত শত ভক্ত-শ্রোতা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীশ্রী নৃসিংহ বিগ্রহ মন্দিরটি কুমিল্লার ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। নতুন অফিস কক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে মন্দিরের প্রশাসনিক ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে। একই সঙ্গে মন্দিরের ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনায় এ অফিস কক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে মন্দিরের সার্বিক মঙ্গল ও দেশ-জাতির শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category