আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের শ্রীনগরেএকটানা ভারী বৃষ্টিপাতের ফলে কৃষকের সবজি জমি পানিতে তলিয়ে জলাবদ্ধতায় সবজি নষ্ট হওয়ায় কৃষক হতাশ ।
কৃষক তৈয়ব আলী জানান,তিনি তার সবজি জমিতে কাঁচামরিচ ,লাউ ,কুমড়া, ধুন্দল ,শসা ,পুঁইশাক ,ডাটা ,লাল শাক , শাক ,পেঁপে সবজি চাষ করেছিলেন ।ফলনও ভালো হয়েছিল।
ভারী বৃষ্টিপাতের জমিতে জলাবদ্ধ সৃষ্টি হওয়ায় জমিতে রোপণকৃত সবজি নষ্ট হয়ে গেছে ।সবজি বিক্রি করে যা আয় হতো তা দিয়ে তিনি সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পারতেন সবজির নষ্ট হয়ে যাওয়ায় তিনি হতাশ ।
অপরদিকে সবজি জমির ফলন নষ্ট হাওয়ায় তার প্রভাব পড়েছে বাজারগুলোতে প্রতিটি সবজির দাম বাড়ায় ক্রেতাদের বেশি দামে তা ক্রয় করতে হচ্ছে ।উচ্চ মূল্যে সবজি ক্রয় করতে গিয়ে ক্রেতারা হিমশিম খাচ্ছেন ।