• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি

মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা

প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ

Lovelu / ৫৮ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।

একজন মৃত্যুপথযাত্রী অন্তঃসত্ত্বা মা এবং তাঁর গর্ভের অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতি—যেখানে মানুষের হৃদয় নরম হওয়ার কথা, সেখানে সেই মানবিক আবেদনকেই পুঁজি করে প্রতারণার ফাঁদ পেতেছে এক দুর্বৃত্ত। মাত্র ৫০০ টাকার জন্য নয়, মানবতা ও বিবেককে প্রশ্নবিদ্ধ করা এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লায়।

জানা গেছে, কুমিল্লা সদর উপজেলার কালিয়াজুরী এলাকার বাসিন্দা আইনজীবী ও সাংবাদিক তাপস চন্দ্র সরকার তাঁর কাকী শাশুড়ি শ্রীমতি বন্ধনা রানী মজুমদারের জন্য জরুরি ভিত্তিতে A- নেগেটিভ রক্তের সন্ধান করছিলেন। যমজ সন্তানসম্ভবা ওই নারী গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর এবং গর্ভের দুই অনাগত সন্তানের জীবন রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম, ফেসবুক ও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে মানবিক আবেদন জানানো হয়।

এমন সময় শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে ০১৬২০-৬৬২৯৬০ নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে চান্দিনা এলাকার একজন ছাত্র হিসেবে পরিচয় দেয়। সে জানায়, রক্ত দিতে তার কোনো আপত্তি নেই; তবে হাসপাতালে আসার মতো গাড়ি ভাড়ার টাকা তার কাছে নেই।

একজন অসহায় মায়ের জীবন বাঁচানোর তাড়নায় এবং মানবিক বিশ্বাস থেকে তাপস চন্দ্র সরকার প্রথমে বিকাশের মাধ্যমে ২১০ টাকা পাঠান। কিছুক্ষণ পর ওই ব্যক্তি আবার ফোন করে জানায়, বিকাশ থেকে ৫০০ টাকার কম উত্তোলন করা যায় না। তাই আরও ৩০০ টাকা পাঠাতে হবে। জীবন বাঁচানোর আশায় তিনি দ্বিতীয় দফায় আরও ৩০০ টাকা পাঠিয়ে দেন।

কিন্তু টাকা পাওয়ার পরপরই বদলে যায় চিত্র। অভিযুক্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে তার নম্বর ব্লক করে দেয়। পরে অন্য একটি নম্বর থেকে যোগাযোগের চেষ্টা করলে কণ্ঠস্বর চিনে সেই নম্বরটিও ব্লক করে দেয়। তখনই স্পষ্ট হয়ে ওঠে—রক্ত দেওয়ার নামে মানবিক আবেগকে ব্যবহার করে পূর্বপরিকল্পিতভাবে প্রতারণা করা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর একজন ডিএসবি কর্মকর্তাকে জানানো হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট মোবাইল নম্বরের বিভিন্ন প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যে সর্বশেষ কলের অবস্থান ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এলাকার আশপাশে শনাক্ত হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মোবাইলের আইএমইআই, আইএমএসআইসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত তথ্যও সংরক্ষণ করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে ভুক্তভোগী এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন, এটি কেবল ৫০০ টাকা প্রতারণার ঘটনা নয়; বরং একজন মৃত্যুপথযাত্রী গর্ভবতী মা ও তাঁর অনাগত যমজ সন্তানের জীবন রক্ষার আর্তিকে প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করার মতো জঘন্য ও অমানবিক অপরাধ। এমন কর্মকাণ্ড সমাজে মানবিক সহায়তার সংস্কৃতিকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, সমাজসচেতন মহল বলছেন, মানবিক বিপর্যয়ের মুহূর্তে প্রতারণার এমন ঘটনা শুধু একটি পরিবারের সঙ্গে প্রতারণা নয়; এটি মানুষের পারস্পরিক বিশ্বাস ও মানবিকতার ভিত্তিকেই দুর্বল করে দেয়। তাই এ ধরনের অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category