• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু

Lovelu / ১০৫ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম

ছোট ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছিল বড় ভাই। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইও তলিয়ে গেল গভীর পানিতে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে পরিবারটি। তাদের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত দুই শিশু হলো : পাটুলী গ্রামের রিপন মিয়ার ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর শরীরের কাদা পরিষ্কার করতে পানিতে নামে দুই ভাই। একপর্যায়ে ছোট ভাই শামিম পুকুরের গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দেয়। কিন্তু ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে জোবায়েদও পানিতে তলিয়ে যায়।

এদিকে দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের মা পুকুরপাড়ে গিয়ে পানিতে একজনকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব বলেন, দুপুরে পরিবারের সদস্যরা দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

শুক্রবার মাগরিবের নামাজের পর পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে দুই ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মসজিদসংলগ্ন কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পাটুলী গ্রামের পরিবেশ। মর্মান্তিক এ ঘটনায় প্রতিবেশী ও স্থানীয়দের চোখেও ছিল অশ্রু। হৃদয়বিদারক এ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category