ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া সৈনিকপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কাশেমের সন্তান এবং স্পেন প্রবাসী ও সাবেক ৭নং ওয়ার্ডের মেম্বার আবুল হাসেমের বাতিজা সামিউল আলিম সামি আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান University of Illinois Urbana–Champaign (UIUC) আয়োজিত মর্যাদাপূর্ণ UIUC++ Summer Research Experience (SRSE) 2026-এ গবেষণা ইন্টার্ন হিসেবে নির্বাচিত হয়েছেন।
কঠিন প্রতিযোগিতাপূর্ণ দুই ধাপের নির্বাচন প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করে তিনি এ সুযোগ অর্জন করেন। এই গবেষণা কর্মসূচিতে ভারতের IIT Bombay, বাংলাদেশের BUET ও IUT-সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচিত হয়েছেন তিনি।
আগামী চার মাস তিনি সম্পূর্ণ রিমোট (Remote) পদ্ধতিতে UIUC-এর একজন অধ্যাপকের তত্ত্বাবধানে Responsible Artificial Intelligence (Responsible AI) এবং Human–Computer Interaction (HCI) বিষয়ে গবেষণা পরিচালনা করবেন। আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে কাজ করার এ সুযোগ তার গবেষণা জীবনে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সামিউল আলিম সামি বর্তমানে North South University-এর Computer Science and Engineering (CSE) বিভাগের শিক্ষার্থী। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে তার আগ্রহ ও গবেষণার ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ তার ইতিমধ্যে তিনটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। সর্বশেষ তিনি এই আন্তর্জাতিক গবেষণা ইন্টার্নশিপে স্থান করে নিয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে সামিউল আলিম সামি বলেন, “UIUC++ Summer Research Experience (SRSE) 2026-এ নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বড় সম্মানের। আগামী চার মাস Responsible AI ও Human–Computer Interaction বিষয়ে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান অর্জন এবং দেশের প্রতিনিধিত্ব করার চেষ্টা করব। সবার দোয়া ও শুভকামনা কামনা করছি।”