• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে নজরুল সিটি শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা মানসিক প্রতিবন্ধী ইদ্রিসের মাথা গোঁজার ঠাঁই, ঘর উপহার দিল ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন ত্রিশালে ‘স্বপ্নের নজরুল সিটি শিশুপার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে সড়কে নিভে গেল মায়ের জীবনপ্রদীপ রায়পুরে জেলের ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বারবার সংস্কারেও মিলছে না সমাধান, টেকসই ত্রিশাল-পোড়াবাড়ী সড়কের দাবি এলাকাবাসীর লামিন ইয়ামালের স্পেন আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে বিশ্বচ্যাম্পিয়ান স্পেন সমর্থনে স্পেনের সাবেক অনারারি কনস্যুলার ড. জালাল উদ্দিন এমপির নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল

ত্রিশালে নজরুল সিটি শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

Lovelu / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম,ত্রিশাল 

ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘদিনের প্রত্যাশিত নজরুল সিটি শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ত্রিশাল পৌরসভার হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আরাফাত সিদ্দিকী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন বলেন, “আপনারা আমাকে দুই মাস সময় দিন। দেখবেন, আমি ত্রিশালকে কীভাবে গড়ে তুলি। আজ নজরুল সিটি শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এর কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হবে। তখন ত্রিশালের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও একটি উপযুক্ত স্থানের ব্যবস্থা করা হয়েছে। আপনারা শুধু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ, ত্রিশালকে একটি আধুনিক নজরুল সিটিতে রূপান্তর করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা ও আতাউর রহমান শামীম।

মতবিনিময় সভায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন আলম, কামরুল, শামীমসহ আরও অনেকে। তারা ব্যবসায়ীদের জন্য স্থায়ী ও উপযুক্ত স্থান নির্ধারণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category