• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা মানসিক প্রতিবন্ধী ইদ্রিসের মাথা গোঁজার ঠাঁই, ঘর উপহার দিল ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন ত্রিশালে ‘স্বপ্নের নজরুল সিটি শিশুপার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে সড়কে নিভে গেল মায়ের জীবনপ্রদীপ রায়পুরে জেলের ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বারবার সংস্কারেও মিলছে না সমাধান, টেকসই ত্রিশাল-পোড়াবাড়ী সড়কের দাবি এলাকাবাসীর লামিন ইয়ামালের স্পেন আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে বিশ্বচ্যাম্পিয়ান স্পেন সমর্থনে স্পেনের সাবেক অনারারি কনস্যুলার ড. জালাল উদ্দিন এমপির নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২২জনকে ত্রিশাল প্রেসক্লাবের সংবর্ধনা

মানসিক প্রতিবন্ধী ইদ্রিসের মাথা গোঁজার ঠাঁই, ঘর উপহার দিল ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন

Lovelu / ১৭ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন ছিল বহুদিনের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের দরিল্যা গলের চর গ্রামের মানসিক প্রতিবন্ধী ইদ্রিস মিয়ার। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তাঁর জন্য একটি নতুন বসতঘর নির্মাণ করে দিয়েছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ইদ্রিস মিয়া। দীর্ঘদিনের অনিশ্চয়তা, কষ্ট আর মাথা গোঁজার দুশ্চিন্তার অবসান হওয়ায় তিনি অশ্রুসজল চোখে ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত অনেকের কাছেও মুহূর্তটি ছিল আবেগঘন।

ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ বলেন, “অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। এর আগে আমরা নয়টি অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছি। পাশাপাশি অসুস্থ ও দুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং কর্মহীন মানুষের কর্মসংস্থানের জন্য অটোভ্যানসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছি।”

তিনি আরও বলেন, “মানবিক এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে আরও অনেক অসহায় পরিবারের জীবনে পরিবর্তন আনা সম্ভব।”

এদিকে স্থানীয় বাসিন্দারা ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলে এবং অন্যান্য ব্যক্তি ও সামাজিক সংগঠনকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category