• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
বারবার সংস্কারেও মিলছে না সমাধান, টেকসই ত্রিশাল-পোড়াবাড়ী সড়কের দাবি এলাকাবাসীর লামিন ইয়ামালের স্পেন আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে বিশ্বচ্যাম্পিয়ান স্পেন সমর্থনে স্পেনের সাবেক অনারারি কনস্যুলার ড. জালাল উদ্দিন এমপির নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২২জনকে ত্রিশাল প্রেসক্লাবের সংবর্ধনা পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার মন্ত্রী ও  প্রতিমন্ত্রীকে নওগাঁ জেলা পুলিশের গার্ড অব অনার প্রদান জামালপুরে ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ স্লোগানে ব্যতিক্রমী মাদকবিরোধী ৫ কি:মি ম্যারাথন অনুষ্ঠিত মানবিক সমাজ গড়ে তুলতে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে : আলমগীর সরকার  খাল খননে সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে : ড. জালাল উদ্দিন এমপি 

বারবার সংস্কারেও মিলছে না সমাধান, টেকসই ত্রিশাল-পোড়াবাড়ী সড়কের দাবি এলাকাবাসীর

Lovelu / ৬৫ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ত্রিশাল-পোড়াবাড়ী-চিকনা-মনোহর (ভার্সিটি চৌরাস্তা মোড়) সড়কটি আবারও বেহাল অবস্থায় পড়েছে। প্রায় দুই বছর আগে সড়কটি সংস্কার করা হলেও এরই মধ্যে বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বারবার সংস্কার করা হলেও দীর্ঘস্থায়ী সমাধান না হওয়ায় জনগণের ভোগান্তি দিন দিন বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও ইট-পাথর বেরিয়ে এসেছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় চালকদের জন্য ঝুঁকি আরও বেড়ে যায়। বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, ভ্যান ও ছোট যানবাহন চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই সড়কটি শুধু ত্রিশাল উপজেলার নয়, পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার অন্তত দুই থেকে তিনটি ইউনিয়নের মানুষেরও গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম এটি। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করেন। এছাড়া পোড়াবাড়ি এলাকায় গড়ে ওঠা অসংখ্য মৎস খামার থেকে প্রতিদিন মাছবাহী ট্রাক, পিকআপ ও অন্যান্য ভারী যানবাহন এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। ফলে এটি অত্যন্ত ব্যস্ত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সড়ক।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর আগে সরকারি অর্থ ব্যয়ে সড়কটির সংস্কার করা হয়েছিল। কিন্তু সংস্কারের পর অল্প সময়ের মধ্যেই আবারও বিভিন্ন স্থানে সড়ক ভেঙে যেতে শুরু করে। বর্তমানে অনেক জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে যাত্রীদের যেমন অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে, তেমনি পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে।

প্রতিবছর বা কিছুদিন পরপর একই সড়ক সংস্কার করা হলেও স্থায়ী সমাধান মিলছে না। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষকে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণের দাবি, দায়সারা সংস্কারের পরিবর্তে সড়কটির ভিত্তি শক্তিশালী করে মানসম্মত ও টেকসইভাবে পুনর্নির্মাণ বা সংস্কার করা হোক, যাতে দীর্ঘদিন আর কোনো সমস্যা না হয়।

এলাকাবাসী আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থে পরিচালিত উন্নয়নকাজের মান নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। নিম্নমানের কাজের কারণে যদি কয়েক বছরের মধ্যেই সড়ক নষ্ট হয়ে যায়, তাহলে এর দায় সংশ্লিষ্টদের এড়ানোর সুযোগ নেই। তারা সংস্কারকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, এমপি মহোদয়-এর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, এমপি মহোদয়ের হাত ধরে অল্পদিনেই ত্রিশালে উল্লেখযোগ্য পরিমাণ কাজ হয়েছে। এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে, যাতে এই গুরুত্বপূর্ণ সড়কে মানুষের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী অবসান ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category