• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline
মানবিক সমাজ গড়ে তুলতে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে : আলমগীর সরকার  খাল খননে সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে : ড. জালাল উদ্দিন এমপি  জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইনতেশারুল হকের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোর অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ আদালতের আদেশে মহাস্থান জাদুঘরে হস্তান্তর হলো শিবগঞ্জে উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাই নিহত স্কুল-কলেজ চলাকালে কোচিংয়ে পাঠদান নিষিদ্ধ, নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা: ইউএনও আরাফাত সিদ্দিকী মতলব উত্তরে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন  পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য: পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি

আদালতের আদেশে মহাস্থান জাদুঘরে হস্তান্তর হলো শিবগঞ্জে উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি

Lovelu / ৭৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে উদ্ধার হওয়া কালো পাথরের বিষ্ণুমূর্তিটি আদালতের আদেশে মহাস্থান জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শিবগঞ্জ থানা প্রাঙ্গণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শাহরিয়ার শাফি হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ জুলাই ভোররাতে শিবগঞ্জ থানা পুলিশ উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে কালো পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য ২২ ইঞ্চি, প্রস্থ সাড়ে ৯ ইঞ্চি এবং ওজন ১৩ কেজি ৬৫০ গ্রাম।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “আইনি প্রক্রিয়া শেষে আদালতের আদেশ অনুযায়ী প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটি মহাস্থান জাদুঘরের সংরক্ষণে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category