• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

Lovelu / ১৯২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়  মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৬ জুন) সকাল ১০টা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি  র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমানের নেতৃত্বে  র‍্যালিতে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস,উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা কামরুল ইসলাম,পিআইও কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম,উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ও ডেজিগনেটেড ফুড সেফটি ইন্সপেক্টর নাসরীন সুলতানা মিলি,উপজেলার প্রতিটি ইউনিয়নের ভূমি অফিসের নায়েব ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এ সময় “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” স্লোগানকে সামনে রেখে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category