• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

Lovelu / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ ১৪৩৩ বাংলা উদযাপিত হয়েছে।

নতুন সূর্যের আবাহনে বাঙালির হৃদয়ে আজ বেজে উঠেছে নতুনের জয়গান। পুরনো বছরের সব গ্লানি আর জীর্ণতাকে পেছনে ফেলে আনন্দ-উৎসবে মেতেছে মতলব দক্ষিণ উপজেলা। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম—সবখানেই বৈশাখী মেলা, পান্তা-ইলিশের পরিবর্তে দেশীয় প্রজাতির মাছের স্বাদ আর বর্ণিল শোভাযাত্রায় বরণ করে নেওয়া হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দকে। বাঙালির এই চিরায়ত মিলনমেলায় আজ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শামিল হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নতুন শপথে।

পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার সকালে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় এসে সমাপ্তি হয়। বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু প্রধান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ছিলেন মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা:শোয়েব আহমেদসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শেষ হয়। পরে উপজেলা পরিযদ মিলনায়তনে পান্তা-ইলিশের পরিবর্তে দেশীয় প্রজাতির মাছ,একাধিক আইটেমের ভর্তা দিয়ে পান্তা ভাত পরিবেশন করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অপরদিকে মতলব কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,মতলব কচি কাঁচা প্রি ক্যাডেট স্কুল, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি, মতলব ক্যামব্রিয়ান স্কুলের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category