• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন 

মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি

Lovelu / ১১৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুর আড়াইটায় আকস্মিক পরিদর্শন করেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড.মো. জালাল উদ্দিন। এ সময় তিনি হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড ঘুরে  দেখেন এবং  ভর্তিকৃত রোগী ও  রোগীর  স্বজনদের সাথে কথা বলেন। চিকিৎসাব্যবস্থা, সরকারি ঔষধ সরবরাহ এবং খাবারের মান সম্পর্কে কোন ধরনের অভিযোগ আছে কিনা তা জানতে চান ড.মো.জালাল উদ্দিন এমপি। তবে চিকিৎসা সেবা নিয়ে রোগীদের  কোনো অভিযোগ না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন এমপি। 

 

ড.মো. জালাল উদ্দিন এমপি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, রোগীদের সেবার মান, পরিচ্ছন্নতা এবং ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিতে হবে।  নার্স ও টেকনোলজিস্টদের সময়মতো উপস্থিতি এবং রোগীদের সেবায় অবহেলা করা যাবে না।  হাসপাতালের ওয়ার্ড, টয়লেট এবং সামগ্রিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রোগীদের বিনামূল্যে সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।বহিঃবিভাগে  টিকিট কাউন্টারে এবং  জরুরি বিভাগে সেবায় ভোগান্তি না হয় নিয়মিত মনিটরিং করতে হব।

 

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিয়েছেন। হাসপাতালে কোনো অনিয়ম হলে আপনার তুলে ধরবেন,পাশাপাশি ভাল দিকগুলোও  প্রচার করবেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান, আবাসিক মেডিকেল অফিসার রাজিব কিশোর বণিক,,জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু, যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, রেদওয়ান আহমেদ জাকির, সদস্য মাহফুজ মল্লিক, আশরাফুল জাহান শাওলিন, মতলব দক্ষিণ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক খোকন  এবং সাংবাদিকবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category