• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

শ্রীনগরে ভাসমান আখের রসের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

Lovelu / ৩৫১ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে দক্ষিণ জাহানাবাদে একটি ভাসমান আখের রসের দোকানে আখের রস সংগ্রহ করতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় ।২০ ফেব্রুয়ারি(শুক্রবার) দুপুর দুইটার পর হতে ইফতারে পূর্ব পর্যন্ত এ দৃশ্য দেখা গেছে।

আখের রস ক্রেতা আলাউদ্দিন খান জানান, চলছে বৈরী আবহাওয়া রাতেও সকালে শীত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গরমের তাপ বাড়তে থাকে।একদিকে গরম অপরদিকে মাহে রমজান ।মাহে রমজানের ইফতারে আখের রসের শরবত খেলে স্বস্তি লাগবে বিধায় ১ লিটার আখের রস ক্রয় করলেন ১০০ টাকা দিয়ে ।আব্দুস সাত্তারের ছোট্ট মেয়ে বায়না ধরেছে আখের রস খাবে ।তাই মেয়ের সামিহাকে নিয়ে এসেছেন আখের দোকানে ছোট্ট এক গ্লাস রস কিনলেন ২০ টাকায়।

কৃষক আব্দুস সামাদ জানান, দুপুরে প্রচন্ড গরম পড়ায় তিনিও এসেছেন আখের রস কিনতে হাফ লিটার রস কিনলেন ৫০ টাকা দিয়ে ।

আখের রস বিক্রেতা হেলাল জানান,তিনি নিজের জমিতে আখের চাষ করে থাকেন।সে আখ জমি হতে আখ সংগ্রহ করে তার ভাসমান দোকানে মেশিনের সাহায্যে রস বের করে বিক্রি করে থাকেন ।শীতের পর হালকা গরম ও মাহে রমজান হওয়ায় আখের রসের বিক্রয় বেড়েছে ।

বিশেষজ্ঞ চিকিৎসক জামাল উদ্দিন জানান ,ভাসমান দোকানেও খোলামেলা পরিবেশে এসব আখের রসের মধ্যে ধুলাবালি প্রবেশ করে এসব রস পানের ফলে স্বাস্থ্য হানির আশঙ্কা রয়েছে ।
তাই এ আখের রস পান না করে পা পরিহার করাই উত্তম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category