• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড

চাঁদপুর-২আসনে ধানের শীষের প্রচারণা

নির্বাচনের ফল ঘোষণা না করা পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না: নূরুল হক সরকার(সিআইডি)

Lovelu / ১১৬ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব -মতলব দক্ষিণ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড.জালাল উদ্দিনের ধানে শীষের প্রচারণা করছেন দেশের প্রথম মহিলা পৌর চেয়ারম্যান আমেনা বেগম ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নূরুল হক সরকার(সিআইডি) । প্রচারণার ধারাবাহিকতায় শুক্রবার(৬ জানুয়ারি-২০২৬) পৌর সভার শিকিরচর এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।

 

গণসংযোগ চলাকালে রাস্তার দু’পাশে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ধানের শীষ হাতে নিয়ে হাত নাড়িয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন নুরুল হক সরকার সিআইডি ও আমেনা বেগম।

 

নুরুল হক সরকার বলেন, চাঁদপুর-২ আসনে আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গণসংযোগে মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে । সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে থাকতে হবে ।নিজেরা ভোট দিতে যাবেন এবং অপরকে সাথে করে নিয়ে যাবেন। অপশক্তি যারা আছে তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন। নির্বাচনের ফল ঘোষণা না করা পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না।

 

তিনি আরোও বলেন, দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করে এসেছে। আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আপনারা সবাই এলাকার সবাইকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন।

 

গণসংযোগে উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর ও সাধারণ সম্পাদক মোঃ শাহদাত হোসেন, বিএনপি নেতা নুরুল হুদা বাপ্পী, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজী, বিএনপি নেতা মোঃ ইব্রাহীম, যুবদল নেতা জিয়াউর রহমান, বাবু, ছাত্রদল নেতা হাসান’সহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ ও ধানের শীষের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।

 

গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছাত্র, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category