• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

Lovelu / ২২১ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ মো. আরমান মোল্লা এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল চৌধুরী, ৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বিলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজের পরিচালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন তারাবো পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জুয়েল মিয়া, তারাবো পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজন কাজী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন পাঠান, ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের চৌধুরী, সাবেক তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলামিন বাবু, শ্রমিক দল নেতা আলামিন চৌধুরী, যুবদল নেতা রিফাত, আলামিন, সুমন মোল্লা, শামীমসহ আরও অনেকে।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতে হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় নেতাকর্মীরা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category