মোঃ আবু সাঈদ, বিরামপুর(দিনাজপুর)
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াকে ১৯৭১ সালে রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন, আপোষহীন দেশনেত্রী, মমতাময়ী মা বেগম খালেদা জিয়া। দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ জাহিদ হোসেন।
দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির সাবেক চেয়ারপার্সন ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে উপজেলা যুব দলের সদস্য সচিব শিরণ আলমের সঞ্চালনায়, মঙ্গলবার রাত ৮টায় মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, কমর সেলিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক, মহিলা দলের নেত্রী, সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।