• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট

Lovelu / ৩৩৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মো: সৈকত জামান(প্রিন্স) ফুলছড়ি(গাইবান্ধা)

গাইবান্ধার ফুলছড়িতে কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত অসহায় মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে অবস্থিত আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট প্রাঙ্গণে ৩৫০টি পরিবারের মাঝে কম্বল ও গায়ের চাদর বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, চন্দিয়া আইডিয়াল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম।

​এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিস আকন্দ পিন্টু, চন্দিয়া আইডিয়াল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তৌহিদ জাহান মিতালী এবং সমাজসেবক আব্দুল মান্নান শেখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

​শীতবস্ত্র হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার অসহায় মানুষগুলো। তীব্র শীতে একটি কম্বল পেয়ে সত্তরোর্ধ্ব বৃদ্ধ রমেলা বেগম বলেন, কয়েক দিন থাকি খুব জার (শীত) নাগছিল, এই কম্বলখান পায়া খুব উপকার হইল।

​আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের মূল লক্ষ্য। আর্তমানবতার সেবায় এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category