• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার

Lovelu / ৪০০ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ)আসনের জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একজন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করছেন।

শনিবার(৩ জানুয়ারি-২০২৬) বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

যাচাই-বাছাই পর্বে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আবদুল মোবিন, স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মানসুর আহমেদ সাকি, আমার বাংলাদেশ পার্টির মনোনীত  রাশিদা আক্তার, বাংলাদেশ লেবার পার্টি নাসিমা নাজনীন সরকার ও স্বতন্ত্র প্রার্থী মোঃ ফয়জুন্নুর আখন। মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এমএ শুক্কুর পাটোয়ারী।

বৈধ ঘোষণা হওয়া ৫ প্রার্থী হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো.জালাল উদ্দিন, জাতীয় পার্টির মনোনীত মো.এমরান হোসেন মিয়া, এলডিপি মনোনীত বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের মনোনীত গোলাফ হোসেন,নাগরিক ঐক্যের মনোনীত  এনামুল হক।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন  রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেন,“মহান আল্লাহ তায়ালার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। দল আমার ওপর যে আস্থা রেখেছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। ধানের শীষ শুধু আমার প্রতীক নয়, এটি এই এলাকার সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতীক। ইনশাআল্লাহ সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুর-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category